মাগুরায় লাগাতার হরতালের শেষদিন চলছে

মাগুরানিউজ.কমঃ 

Picture-3-1420493287

২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতালের শেষদিন চলছে। অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি গত রোববার থেকে চলতে থাকা হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়া কথা রয়েছে।

উল্লেখ্য, প্রথমে গত রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দল। পরে ৭২ ঘণ্টা হরতাল শেষ হওয়ার আগে মঙ্গলবার এক বিবৃতিতে বুধবার সকাল ৬টা থেকে আরো ৩৬ ঘণ্টা হরতাল বাড়ানো হয়। এতে ২০ দলের ডাকা লাগাতার হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নাশকতার আশঙ্কায় বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- শালিখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক মেম্বার, সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী, মহম্মদপুর উপজেলার বাওইজানী গ্রামের মাহফুজ হোসেন, লুলু শেখ, শফিকুল ইসলাম, পলাশ মোল্ল্যা ও শফিকুল খান।

তিনি আরো বলেন,‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

শহরের ভায়না, পারনান্দুয়ালি, এমআর রোড, আতর আলী রোড, সরকারি কলেজ ও চাউলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: