কুষ্টিয়ার সাথে মাগুরা যাবে কেন? মাগুরানিউজের সংবাদে মাগুরা তোলপাড়

মাগুরানিউজ.কমঃ 

প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।
প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।

বাড়ি কোথায় ? সাথে সাথে উত্তর, মাগুরা। আবার প্রশ্ন, যশোর -মাগুরা ? জীবনে এমন প্রশ্নের মুখোমুখি হননি এমন মাগুরাবাসি কমই আছেন।  হ্যাঁ মাগুরা ও যশোহর ঐতিহাসিক ভাবে একই বৃন্তের ফুল। অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে যশোর ও মাগুরা। 

তো সম্প্রতি মাগুরাকে যশোহর থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলছে। আর তা মাগুরাবাসির অজ্ঞাতসারেই।

গতকাল মাগুরানিউজ এ বিষয়টি সামনে নিয়ে আসে। আজ সারাদিন মাগুরাতে এ বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। কুষ্টিয়ার এ উদ্দোগে মাগুরা কোনভাবেই নেই, মাগুরাবাসি তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাগুরাকে যশোহর থেকে আলাদা করার এ পক্রিয়ার। 

আজ সারাদিন মাগুরার সবখানেই আলোচনার বিষয়বস্তু একটাই, মাগুরাসহ কুষ্টিয়া ও এর আশেপাশের মোট ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার যে দাবী চলছে সে বিষয়ে। মাগুরাকে না জানিয়ে, মাগুরার সাথে কোনরূপ আলোচনা ছাড়াই মাগুরাকে সাথে নিয়ে কুষ্টিয়াকে বিভাগ করার যে দাবি, তা একেবারেই কাল্পনিক। এ বিষয়ে কখনো কোন আলোচনা বা কোন কিছুই মাগুরাবাসীর গোচরিভূত ছিলনা। 

যাহোক সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পরিপেক্ষিতে সম্ভাবনা দেখা দিয়েছে প্রস্তাবিত কুষ্টিয়া বিভাগ বাস্তবায়নের।

এমতবস্থায় মাগুরাবাসি হতভম্ব। সে হিসাবে আমরা মাগুরাবাসি আমাদের সবার ঠিকানা বদলে যাবে। আমরা যশোরের সাথে নেই। আমাদের বিভাগ খুলনা নয় কুষ্টিয়া।

উল্লেখ্য, আমাদের মাগুরা ঐতিহাসিক যশোর জেলার মহকুমা ছিল। আমার জন্ম যশোর জেলাতে। আমাদের বিভাগ খুলনা। আমার সেই পরিচয় হারিয়ে যাবে? এটা হয় কিভাবে? আমরা যশোরের সংগে থাকতে পারি। কুষ্টিয়া যাবো কেন?।

এ বিষয়টি নিয়ে তিব্র প্রতিবাদ জানিয়ে মাগুরার প্রতিটি মানুষের একটাই কথা। মাগুরা কুষ্টিয়ার সাথে নয়। কুষ্টিয়া বিভাগ হোক তাতে আপত্তি নেই, তবে তা হতে হবে মাগুরাকে ছাড়া। মাগুরা ঐতিহাসিক সাবেক যশোর জেলার মহকুমা। আমাদের বিভাগ খুলনা। আমাদের সেই পরিচয় আমরা বদলে যেতে দেবোনা।

মাগুরাবাসির জন্য বিষয়টি অতীব মানবিক একটি বিষয়। যেখানে মাগুরা নিউজের সাথে মাগুরা প্রতিটি মাগুরাবাসি একাত্ন। আমরা যশোরের সাথে থাকতে চাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: