সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুভ বিজয়া দশমী

মাগুরানিউজ.কমঃ 

aaa Copy

শুভ বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। তবে প্রতিমা বিসর্জন দেওয়া হবে কাল শনিবার। আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তিজল গ্রহণ করে শেষ হলো দুর্গাপূজা।

তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় আজই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান।

আজ শুভ বিজয়া দশমী। শুভ বিজয়া দশমী উপলক্ষে আপনাদের জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

একদিকে আনন্দ আর অন্য দিকে বিদায়ের বেদনার সুর এ যেন অন্যরকম এক মিশ্র অনুভূতি আমাদের। মাকে বিদায় দিতে ইচ্ছে না করলেও এটাই নিয়ম। এবার চলে গেলেও আসছে বছর আবার হবে এটাই আশা নিয়ে থাকা আমাদের। এবার পূজো ভালয় ভালয়-ই কেটে গেলো।

দেবী দুর্গার প্রতিমা দর্শনে হাজারও মানুষের পদচারণায় পূজা মন্ডপগুলো পরিণত হয়েছিল জনসমুদ্রে। সারাদিন পূজা মন্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সময় যতো বেড়েছে ভিড়ও ততোই বেড়েছে। অভিজাত পূজা হিসেবে পরিচিত শহরের ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের চতুর্থদিন মহানবমী পূজায় আসেন নানা বয়সী হাজারও ভক্ত। অন্যধর্মের অনুসারীরাও আসেন প্রাণের টানে।

দুর্গাপূজা মূলত শক্তির আরাধনা। সৃষ্টির আদি কারণকে মাতৃরূপে বন্দনা করে মায়ের কাছে শক্তি প্রার্থনাই এই পূজার আসল লক্ষ্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভ ও ন্যায়ের জয়ের নিশ্চয়তা দুর্গাপূজার প্রতিপাদ্য। অসুররূপী অশুভ শক্তি শুধু বাইরে নয়, আমাদের ভেতরেও বিদ্যমান। তাই অশুভ শক্তির বিনাশ চাইলে সবার আগে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকেও পরিশুদ্ধ হতে হবে। পূজায় ধর্মানুরাগীদের দেবী দুর্গার কাছে প্রার্থনা: কল্যাণ ও সম্প্রীতির সুবাতাস বয়ে যাক আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে। পাঁচ দিনব্যাপী আনন্দ-উৎসবের শেষে চোখের জলে সিক্ত ভক্তদের কামনা-সকলের জীবন সুখ, শান্তি, সাফল্য ও কল্যাণে স্নাত হোক, স্নিগ্ধ হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: