আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু, মাগুরায় ১৭ কেন্দ্রে ৭ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী

মাগুরানিউজ.কমঃ 

SSC1-1427609729

আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। মাগুরায় ১৭ কেন্দ্রে এবার ৭ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২১২টি কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৯০৫ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নেবে। তবে বোর্ডের প্রায় ২ হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুলে ভরা। ভুল প্রবেশপত্র নিয়েই পরীক্ষায় বসছে তারা।

এবার দুই হাজার পরীক্ষার্থীকে ভুল প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার নাম কিংবা বাবা-মায়ের নাম বা প্রতিষ্ঠানের নাম ভুল রয়েছে ওই সব প্রবেশপত্রে। এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুন্দ্র জানান, ভুল প্রবেশপত্রের বিষয়ে তিনি জানান, বোর্ডের কর্মকর্তা ও শিক্ষক উভয়ের কারণে প্রবেশপত্রে ভুল হয়েছে। সেগুলো পরীক্ষা চলাকালীন সময়ে ও পরীক্ষার পরে সংশোধন করে দেওয়া হবে। তবে ভুল প্রবেশপত্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে।

নকলের ব্যাপারে তিনি বলেন, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি কোনো পরীক্ষার্থী নকল করে কিংবা কোনো পরীক্ষক নকলে সহায়তা করলে রক্ষা পাবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: