কোকোর মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক

মাগুরানিউজ.কমঃ 

koko-1422091269

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে দেশব্যাপী তিন দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

রবিবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, ‘স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার বিএনপি দেশব্যাপী শোক দিবস পালন করবে।’

শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

এ ছাড়া মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকোর নামাজে জানাযা এবং বুধবার সারাদেশে গায়েবানা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ করেছেন রিজভী আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: