মাগুরানিউজ.কমঃ
আগামীকাল সোমবার সকাল ১১টায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখবেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বস্ত্র, পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।


