মাগুরানিউজ.কমঃ
মানহানির অভিযোগে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের দায়ের করা মামলায় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালত এ পরোয়ানা জারি করেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারের দায়ের করা মানহানি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
টানা ১৪ ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ আজ মঙ্গলবার বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
বিচারক তার আদেশে উল্লেখ করেন, মামলাটির দায়ের পর থেকে আজ পর্যন্ত ১৪টি তারিখ ধার্য ছিল শুনানির জন্য। এটি একটি নালিশি প্রকৃতির মামলা। শুনানিকালে বাদীর উপস্থিতি আবশ্যক। কিন্তু বিনা তদবিরে বাদী অনুপস্থিত রয়েছেন। একইভাবে আসামিও জামিন নেয়ার পর থেকে আর আদালতে হাজির হননি। এ কারণেই বিনা তদবিরে আদালতে অনুপস্থিত থাকায় আসামি আব্দুল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
একই আদেশে কেন অভিযোগটি খারিজ করা হবে না, এই মর্মে আগামী ১১ ডিসেম্বর বাদী রুহুল আমিন মজুমদারকে আদালতে হাজির হয়ে কারণদর্শাতেও বলেন বিচারক।

