এ বিশ্বকাপের তারকা হবে সাকিব – ফ্লেমিং

মাগুরানিউজ.কমঃ 

একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের (টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি২০) ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার বিরল কৃতিত্বটি বাংলাদেশের সাকিব আল হাসানের। মাঝে কিছুদিনের জন্য শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে ওয়ানডে অলরাউন্ডারের জায়গাটি হারালেও ২ দিন আগে তা পুনোরুদ্ধার করেছেন সাকিব। এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে আসর বসতে বাকি রয়েছে আর মাত্র ৯ দিন। এর আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সাকিবের দিকে দিয়েছেন বিশেষ দৃষ্টি; এবারের বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করে কোন ক্রিকেটাররা বিশ্বজয় করে নিতে পারেন, সেই বিষয়ে ক্রিকইনফোতে কলাম লিখেছেন ফ্লেমিং। আর সেখানেই সাকিব সম্পর্কে বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, সাকিব যদি ব্যাট-বলে ভাল করতে পারেন তাহলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশও নিঃসন্দেহে ভাল করবে।

সাকিব সম্পর্কে ফ্লেমিং বলেছেন, ‘আইসিসির র‌্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব বর্তমানে এক নম্বর অলরাউন্ডার। কেন তিনি সেরা, বিশ্বকাপেই সাকিবের জন্য এটা প্রমাণ করার সুবর্ণ সময়। সাকিব যথেষ্ট দক্ষ ক্রিকেটার এবং বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার বিষয়টি তার ফেভারে কাজ করবে। বিশ্বের সেরা ক্রিকেটারদের পাশে থেকে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই বিশ্বকাপের বড় মঞ্চে সাকিবের ভাল না খেলার কোনো কারণ নেই। বিশ্বকাপে বাংলাদেশ যদি ভাল করতে চায়, সাকিবকে তাহলে অবশ্যই ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: