শেন ওয়ার্নের ছেলের হ্যাটট্রিক

মাগুরানিউজ.কমঃ 

shane-1423307127

বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে স্পিন ঘূর্ণিতে সাজঘরে ফিরিয়েছেন শেন ওয়ার্ন। এবার বাবার পথেই অগ্রসর হচ্ছেন ওয়ার্নের ছেলে জ্যাকসন!

স্কুলের একটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন জুনিয়র ওয়ার্ন। হ্যাটট্রিকসহ ৫ বলে নিয়েছেন ৪ উইকেট।

শনিবার ব্রিগটন গ্রামার স্কুলের হয়ে হাভিয়ের কলেজের বিপক্ষে এই হ্যাটট্রিকটি করেন ওয়ার্নের ছেলে জ্যাকসন।

এদিন ছেলের খেলা মাঠে বসেই দেখেছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি ওয়ার্ন। নিজের প্রথম ওভারের শেষ দুই বলে ২ উইকেট তুলে নেন জ্যাকসন। তখনই ওয়ার্ন টুইটারে টুইট করেন, ‘আমার ছেলে জ্যাকসন হ্যাটট্রিকের পথে।’

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরেক ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন জ্যাকসন। হ্যাটট্রিক তুলে নিয়ে আনন্দে মেতে উঠেন ওয়ার্নপুত্র।

এক বল পর আরেকটি উইকেটও তুলে নেয় ১৮ বছর বয়সি জ্যাকসন। সঙ্গে সঙ্গে উচ্ছসিত ওয়ার্ন আবারো টুইট করেন, ‘জ্যাকসন হ্যাটট্রিক করতে পেরেছে। অসাধারণ। এখন ৫ বলে ৪ উইকেট।’

শুধু ছেলেই নয়, ১৯৯৪ সালের অ্যাশেজ সিরিজে হ্যাটট্রিক করেছিলেন বাবা শেন ওয়ার্ন। তিন ইংলিশ ব্যাটসম্যান ফিল ডেফ্রেইট্যাস, ড্যারেন গহ ও ডেভন ম্যালকমকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার।

তথ্যসূত্র : এনডিটিভি ডটকম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: