আসুন দেখে নেই অসম্ভব সুন্দর কয়েকটি স্থান

মাগুরানিউজ.কমঃ 

1.রিস্তোরেন্তে গ্রোত্তা পালাজেস, ইতালি : এই অসাধারণ রেস্টুরেন্টটি পুরোটাই একটি পাহাড়ের গুহার ভেতরে অবস্থিত। অসাধারণ রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের একটি স্থান।

2.চিচিলিয়ান্নে, হৃোন আল্পস, ফ্রান্স : ৭,০০০ ফুট উচ্চতার মন্ট আইগুল্লে আসলেই দম বন্ধ করা সুন্দর, তাই নয় কি?

3.টাইগার’স নেস্ট মনাস্ট্রি, পারো ভ্যালী, ভুটান : নিজের দেশের কাছেই রয়েছে এই অসাধারণ সুন্দর স্থানটি। ৩,০০০ ফুট ওপরে পাহাড়ের ওপর ক্লিফের পাশেই ১৭ শতাব্দীতে তৈরি এই মনাস্ট্রিটি।

4.ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া : মেডাইভাল যুগের এই শহরটি সকলের কাছে নতুন করে পরিচিত হয়েছে ‘গেম অফ থর্নস’ মুভির কিছু অংশে ব্যবহৃত হয়ে। যারা মুভি দেখে ভেবেছিলেন জায়গাটি কোনো স্টেজে বানানো তারা যেয়ে ঘুরে আসুন একবার।

5.আলবারাসিন, আরাগণ, স্পেন : অসাধারণ সুন্দর এই শহরটিও মেডাইভাল যুগের নিদর্শন। যারা ঐতিহাসিক নিদর্শন প্রিয় তাদের জন্য এই স্থানটি জাদুকরী।

6.বাগান, বার্মা : প্রাচীন এই স্থানটি বার্মার বেশ ভেতরে অবস্থিত, বলতে গেলে লুকোনো একটি স্থান। এই শহরে ছিল ১০,০০০ বৌদ্ধ মন্দির যার মধ্যে ২২০০ টি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সত্যিই ভ্রমণের জন্য অসাধারণ একটি স্থান।

7.আয়েসচের, সুইজারল্যান্ড : এই হোটেলটি আপ্পেঞ্জেল্লারল্যান্ড পাহাড়ের ওপরে অবস্থিত। এইখানে যেতে হলে ক্যাবল কারে করে যেতে হয়। সত্যিই ছবির মতো সুন্দর মনে হয় একেই বলে।

8.হাইকু স্টেয়ারস, হাওয়াই : এই জায়গাটিকে বলা হয় ‘স্বর্গের সিঁড়ি’। সমুদ্র সমতলের প্রায় ২,৮০০ ফুট ওপর পর্যন্ত চলে গিয়েছে এই সিঁড়িটি।

9.পিংভ্যালাভাট্যান লেক, আইসল্যান্ড : যারা সমুদ্রে ডাইভ করতে পছন্দ করেন তাদের জন্য সব চাইতে ভালো ভ্রমণের স্থান এটি। সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগের আদর্শ স্থান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: