এবার হজে সর্বোচ্চ খরচ সাড়ে ৩ লাখ টাকা

মাগুরানিউজ.কমঃ 

kaba_bagnlanews24_206999777

চলতি বছরে হজের খরচ সাড়ে তিন লাখ টাকা ও তিন লাখ টাকার মধ্যে সীমিত রেখে দুটি প্যাকেজ অনুমোদন করেছে সরকার। সরকারিভাবে যারা হজে যাবেন তাদের খরচ পড়বে সাড়ে তিন লাখ টাকার কিছু বেশি। আর বেসরকারি ভাবে যারা যাবেন তাদের খরচ পড়বে প্রায় তিন লাখ। তবে কোরবানির খরচ এই প্যাকেজের বাইরে থাকবে।

সোমবার (০৮ ডিসেম্বর)মন্ত্রিসভার বৈঠকে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ হিসেবে দুটি প্যাকেজেরই অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, প্যাকেজ- ১ এ খাবার খরচসহ ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ- ২ এ খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

এই খরচ গত বছরের তুলনায় মাত্র কয়েক শ’ টাকা বেশি। তবে কোরবানির খরচ এই হিসাবের বাইরে থাকবে, জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, এবছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এদের মধ্যে সরকারি
ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ৯১ হাজার ৭৫৮ জন।

এবার হজ করতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে উল্লেখ করে মোশাররফ হোসাইন ভূইঞা জানান, জন প্রতি রেজিস্ট্রেশনে খরচ পড়বে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

২০১৫ সালের ২১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

কোরবানির খরচ হিসেবে প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগত খরচের জন্য সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: