মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে গান তৈরি হলো। ‘সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাণ’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন তারাই।
গানটি প্রসঙ্গে অয়ন ও স্নেহাশীষ বলেন, ‘সাকিব আল হাসানের ভক্ত হিসেবে তাকে আরও অনুপ্রাণিত করতে গানটি তৈরি করা। তিনি গানটি শুনে বিন্দুমাত্র উজ্জীবিত হলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’


