মাগুরানিউজ.কমঃ
মাত্র ২৫২ কেবি-র নয়া ফেসবুক অ্যাপ বাজারে এল। ফেসবুকের নয়া এই অ্যাপটির নাম Facebook-lite৷ ২৫২ কেবি সাইজের নয়া এই অ্যাপটি অপেক্ষাকৃত কম দামি অ্যান্ড্রয়েডস্মার্টফোন গুলির কথা মাথায় রেখে আনা হয়েছে৷ ফেসুকের তরফে জানানো হয়েছে, নয়া এই অ্যাপটি ২জি ইন্টারনেট স্পিডেও দ্রুত কাজ করবে৷এছাড়া নয়া এই ফেসবুক অ্যাপে আছে ফেসবুক ম্যাসেজিং ফিচার৷ নতুন এই অ্যাপে খুব কম ডেটা খরচ করে ইন্টারনেট করা যাবে বলে জানা গেছে৷ ব্যবহার করা যাবে ফোনের ক্যামেরাও। নয়া এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে৷ তবে নয়া এই অ্যাপটি আপাতত বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ কয়েকটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন৷


