মাগুরানিউজ.কমঃ
মাগুরায় একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে ভায়না এলাকার এস এ পরিবহনের কাউন্টার থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা বিজিবি’র নায়েক সুবেদার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পরিমান ১২ বেল। যার মুল্য আনুমানিক প্রায় এক কোটি টাকা। উদ্ধারকৃত পলিথিন চুয়াডাঙ্গা কাস্টমস-এ জমা দেয়া হয়েছে।


