এক বলে শিকার তিন!

মাগুরানিউজ.কমঃ 

Three-players-injured11111-655x330

ক্রিকেটে বিনোদন নেহাতই কম নয়৷ আবার বাইশ গজ অনেক সময় হয়ে ওঠে বিষাদেরও। মাঠ কিংবা মাঠের বাইরে ক্রিকেট বেশ বৈচিত্রময়৷ হঠাৎ দেখা যায় নগ্ন কোনও স্ট্রিকার মাঠে ঢুকে পড়েছে। আবার কখনও লেজ নাড়াতে নাড়াতে কুকুরও মাঠ দখল করে হাস্যরসের সৃষ্টি করেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রিমিয়ার লিগে ঘটেছে এক ঘটনা। ফিজরয় ডনকাস্টার ক্রিকেট ক্লাব ও ফুটস্ক্রে ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচ চলছিল।

সেখানেই ঘটল এক অদ্ভুদ ঘটনা৷ ১ বলে অর্থাৎ বোলারের একটি ডেলিভারিতে কি না তিন ক্রিকেটার একই সঙ্গে আহত হলেন! আঘাত অবশ্য মারাত্মক কিছু ছিল না৷ ফলে ঘটনায় যথেষ্ট হাস্যরসেরও সৃষ্টি হয়।

একটি ডেলিভারিকে সজোরে মাঠের বাইরে পাঠাতে উদ্যত হয়েছিলেন ব্যাটসম্যান। তা অবশ্য কোনওমতে ব্যাটে-বলে হয়। এরপর বল গিয়ে আঘাত করে নন স্ট্রাইকিংয়ে দাঁড়িয়ে থাকা অন্য ব্যাটসম্যানকে। আঘাত পান তিনি৷ ব্যাটসম্যানও ওই শট নিতে গিয়ে ডান কাঁধে কিছুটা চোট পান। ওখানেই শেষ নয়।

দুই ব্যাটসম্যান যখন একটু নিজেদের সামলে নিয়েছেন, ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি৷ বেচারা বোলার হেঁটে যাচ্ছিলেন তাঁর বোলিং মার্কে। আর সেই বল সতীর্থের হাত থেকে উড়ে গিয়ে লাগে বোলারের মাথায়। ব্যথায় লুটিয়ে পড়েন তিনিও! পরে অবশ্য সামলে নেন৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: