বাণীবন্দনার আমেজে মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

603827_666937350083769_904138080276902475_n

শনিবারের পর রবিবারও কাটছে সরস্বতী পুজোর আমেজে। সকালেই শেষ তিথি। কিন্তু, সারাদিন জুড়ে চলবে পুজোর আনন্দ।

মাগুরা শহরের বহু স্কুলেই রবিবার পুজো হচ্ছে। সুতরাং সকাল থেকেই রাস্তায় হলুদ শাড়ী পরা ছোট্ট ছোট্ট মাথার ভিড়। অনেকেরই শনিবার ছুটি মেলে নি। তাই ঘাটতি পোষাতে তৈরি সবাই। সকাল আটটার আগেই পুজো শেষ করে সাজ শুরু।

 

তৈরি আমরাও। বাণীবন্দনায় উৎসবের আমেজ থেকে বাদ যায়নি মাগুরা। তাই চরম ব্যস্ততার মধ্যেই মা’কে ঘরে এনে সাজিয়েছে মাগুরার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। রাতভর চলেছে প্রস্তুতি। পুজোয় যাতে কোনও অভাব না থাকে তার জন্য চলেছে কর্মীদের প্রচেষ্টা। তিথি মেনেই সকালে পুজো, অঞ্জলি, প্রসাদ খাওয়া।

সঙ্গে অবশ্যই ‘মাগুরার সব খবর সবার আগে’ দেওয়ার আপ্রান চেষ্টা মাগুরানিউজ কর্মীদের।

বছর আগে শুরু হওয়া ছোট্ট প্রচেষ্টা এখন আর ছোট্ট নেই। মাগুরার পাশাপাশি সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে আমাদের অগণিত পাঠকের কাছে। মোবাইলে পৌঁছে যাচ্ছে আপডেট। আশা রইল বীনাপানির আশীর্বাদে আগামিদিনে আমরা আরও এগিয়ে যাব, আরও বিস্তৃত হবে আমাদের প্রয়াস। সবাইকে মাগুরা নিউজের শুভেচ্ছা।

তাই আপডেট থাকতে আপনারাও সবসময় সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের পাশে রইল মাগুরানিউজ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: