মাগুরানিউজ.কমঃ
ঢাকার যাত্রাবাড়ীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে গতকাল বিকেলে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে।
মামলায় অভিযুক্তের তালিকায় খালেদা জিয়া ছাড়াও পরিকল্পনাকারী হিসেবে বিএনপির আরও ১৮ জন নেতার নাম উল্লেখ আছে।
শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালালে ২৭ জন যাত্রী অগ্নিদগ্ধ হন।
দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
এদের মধ্যে বেশ ক’জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রঃ বিবিসি


