মাগুরায় ৪০ নারীর স্বপ্নযাত্রা শুরু

মাগুরানিউজ.কমঃ

আজ মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মাহাবুবর রহমান সাহেবের হাত দিয়ে মাগুরার ৪০ জন হতদরিদ্র নারীর নতুন স্বপ্নযাত্রা শুরু হলো।

মাগুরার সুবিধাবঞ্চিত ৪০ জন হতদরিদ্র নারীকে দেয়া হয় সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন। আয়োজনের প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহাবুবর রহমান। স্বামী পরিত্যক্তা ও বিধবা ৪০ জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে তিনি। শুরুহল এই নারীদের নতুন পথ চলা।

 

54

চোখে অশ্রু সেলিনা বেগমের (৪২)। এ অশ্রু বেদনার নয় আনন্দ অশ্রু। ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল একটি নিজের সেলাই মেশিন হবে। এই মেশিন দিয়ে তার দারিদ্র্য ঘুচবে। সংসাবে আসবে স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। আজ তার স্বপ্ন বাস্তবে রূপ পেল।

সুলতানা বেগম (৩৭) জানালেন, এখন তিনি পারবেন আগের থেকে ভালো থাকতে। কারন এবার তিনি নিজের  সেলাই মেশিনে নিজে কাজ করবেন। ইচ্ছেমত সময়ে তিনি সেলাইয়ের কাজ করতে পারবেন।

0,,17257281_3056y3,00

শুধু সুলতানা, সেলিনা নয়, তার মতো  স্বামী পরিত্যক্তা ও বিধবা ৪০ জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয় রোভা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

ইউরোপিয়ান ইউনিয়ন খাদ্য নিরাপত্তা কর্মসূচির (ইউপিপি) আওতায় রোববার দুপুরে মাগুরা সদরের ওই বেসরকারি সংস্থা রোভার কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মাহাবুবর রহমান। এ সময় রোভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মাগুরানিউজ এই নারীদের সাফল্য কামনা করে। ওরা এগিয়ে চলুক সময়ের সাথে, নতুন এক আলোর দিকে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: