একুশে গ্রন্থমেলায় মাগুরার সাকিব আল হাসানের বই “আপন চোখে, ভিন্ন চোখে”

মাগুরানিউজ.কমঃ 
SAJA-1420778830
একুশে গ্রন্থমেলায় মাগুরার সাকিব আল হাসানের বই, সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে’ প্রকাশিত হয়েছে।

১০ জানুয়ারি, ২০১৫ ঢাকার ভিআইপি মিলনায়তন, পাবলিক লাইব্রেরি, শাহবাগে সাকিব আল হাসানকে নিয়ে লেখা দেবব্রত মুখোপাধ্যায়ের বই ‘সাকিব আল হাসান : আপন চোখে, ভিন্ন চোখে’-এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বাংলায় কোনো বই প্রকাশিত হল। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যক্তি ও খেলোয়ার জীবনের নানা দিক ও ব্যাখ্যা খোজা হয়েছে এই বইয়ে। এখানে সাকিব নিজে তার জীবনের জানা-অজানা অধ্যায় নিয়ে কথা বলেছেন জীবনের দীর্ঘতম সাাক্ষাৎকারে; যেখানে তার জীবন দর্শন থেকে শুরু করে খেলার বিশ্লেষণ ওঠে এসেছে।

বাংলাদেশের এই শীর্ষ ক্রিকেটার সম্পর্কে বলেছেন সাকিবের বাবা, মা, বোন, স্ত্রী, বন্ধুরা, তিন জন কোচ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জাহিদ হাসান এমিলি, জ্যাক ক্যালিস, সঞ্জয় মাঞ্জরেকার, আতাহার আলী খান, আনিসুল হক, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক, সাবেক উইজডেন অ্যালম্যানাক সম্পাদক শিল্প বেরি, সাবেক দ্য ক্রিকেটার সম্পাদক অ্যান্ড্রু মিলার, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ও উইজডেনের বাংলাদেশ প্রতিনিধি উৎপল শুভ্র, কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন এবং সাংবাদিক রাবিদ ইমাম।

অমর একুশে বইমেলা ২০১৫-এ পাওয়া যাচ্ছে বইটি।

————————–——————-
বইয়ের নাম : সাকিব আল হাসান : আপন চোখে ভিন্ন চোখে
লেখকের নাম : দেবব্রত মুখোপাধ্যায়
মূল্য : ৪০০.০০ টাকা (হার্ড বাউন্ড)
২৮০ টাকা (পেপারব্যাক)
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: