একুশে গ্রন্থমেলায় জীবিত ভাষা সৈনিক মাগুরার খান জিয়াউল হকের আত্মজীবনী

 মাগুরানিউজ.কমঃ 

SAJA-1420778830ty

ভাষা আন্দোলনে সারা দেশের মতো মাগুরাতেও গড়ে উঠেছিল ব্যাপক ছাত্র আন্দোলন।  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণের ঘটনায় এ আন্দোলন আরও বেগবান হয়। ২২ ফেব্রুয়ারি তৎকালীন মাগুরা মহকুমা ইসলামী ইন্টারমিডিয়েট কলেজ ও মডেল স্কুলের ছাত্রদের নিয়ে নাসিরুল ইসলাম আবু মিয়ার নেতৃত্বে মাগুরায় ভাষা আন্দোলন শুরু হয়। যে ক’জন ছাত্রনেতা অগ্রভাগে থেকে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন খান জিয়াউল হক। মাগুরার একমাত্র জীবিত ভাষা সৈনিক তিনি।

মাগুরা এজি একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ ভাষা সৈনিক খান জিয়াউল হকের বয়স বর্তমান ৮৮ বছর। তিনি পরিবার পরিজনের সাথে শহরের জামে মসজিদ রোডে নিজ বাড়িতে বসবাস করছেন।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাগুরা নিউজের বিশেষ পাঠক শিক্ষাবিদ ভাষা সৈনিক খান জিয়াউল হকের লেখা স্মৃতিকথামূলক আত্মজীবনিক রচনা “ভোরের আলো মেঘের ফাঁকে”। শুভকামনা 

বইটি মূলত শিক্ষাবিদ ভাষা সৈনিক খান জিয়াউল হকের স্মৃতিকথামূলক আত্মজীবনিক রচনা। এতে ভাষা আন্দোলন ও অনেক অজানা তথ্য স্থান পেয়েছে। এছাড়াও বইটিতে রয়েছে খান জিয়াউল হকের লড়াই সংগ্রামের ইতিহাস। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: