নাশকতার প্রতিবাদে ১৪ দলের কর্মসূচি

মাগুরানিউজ.কমঃ 

14-dal (1)

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ১৪ দলের মুখপাত্র ও ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

কর্মসূচির মধ্যে রয়েছে ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার সকল সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়, একই দিন বিকেল ৩টায় আলেম-ওলামা ও মহিলা নেত্রীদের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে শান্তি সমাবেশ, ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশে মানববন্ধন। এছাড়াও রয়েছে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ।

এদিকে ১৪ দলের নেতাদের নিয়ে ৭ ফেব্রুয়ারি সারাদেশে সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে জাসদ। এছাড়া ১০ ফেব্রুয়ারি ঢাকায় ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সমাবেশ, ১৩ ফেব্রুয়ারি ঢাকায় সাম্যবাদী দলের সন্ত্রাসবিরোধী সমাবেশ রয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বাসদ একাংশের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: