মাগুরানিউজ.কমঃ
নিজেরই খাবার জুটছে না, কি খাওয়াবেন সন্তানকে? একথা চিন্তা করেই মাত্র কয়েকদিনের শিশুকন্যাকে বিক্রি করার চেষ্টা করছিলেন এক মা৷ সংসারে আর্থিক অটনটের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি ওই মহিলার৷
কলকাতার আখড়া এলাকায় তিন সন্তানকে নিয়ে সংসার ওই মহিলার৷ মহিলার স্বামী রয়েছেন পুলিশ হেফাজতে৷ সেই কারণে সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন ওই মহিলা৷ কয়েকদিন আগেই ফের একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷ এই কারণে অভাবের সংসারে টানাটানি আরও অনেকটাই বেড়ে গিয়েছে৷ চারু মার্কেট থানা এলাকার এক মসজিদে ভিক্ষা করে সংসাদ চালানোর আপ্রাণ চেষ্টা করেছেন তিনি৷ সেসময়ই এক মহিলাকে ১০ হাজার টাকা বিনিময়ে সন্তান বিক্রির কথা বলেন তিনি৷ এরপরেই শুক্রবার সন্ধ্যার পর ওই মহিলার অপর এক মহিলাকে সঙ্গে নিয়ে শিশু কিনতে আসেন৷ দরাদরি চলাকালীনই এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্তার নজরে আসে বিষয়টি৷ মহিলাদ দাবি, সন্তান বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা দিয়েই একটি দোকান চালু করার কথা ভেবেছিলেন তিনি৷ ইতিমধ্যেই স্বেচ্ছাবেসী সংস্থার তরফ থেকে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে৷ যদিও এই বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷


