আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মাগুরানিউজ.কমঃ

file (3)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধ রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরা উপলক্ষে দেয়া আজ এক বাণীতে এ আহবান জানান।

পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে বাণীতে তিনি বলেন, এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র হিজরি ৬১ সালের ১০ মর্হরম মহানবি হযরত মুহম্মদ (সঃ)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে বলে প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: