মাগুরানিউজ.কমঃ
ফেসবুক ব্যবহারকারীদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এ উপলক্ষে www.facebook.com/qawithmark শিরোনামে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত এই পেজে জাকারবার্গকে প্রশ্ন করা যাবে। নিজে প্রশ্ন করার পাশাপাশি অন্যের প্রশ্নেও লাইক দেওয়া যাবে।
এক স্ট্যাটাসে জাকারবার্গ বলেন, ‘ফেসসবুকে সাধারণ ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে এটা প্রথম আয়োজন। জনপ্রিয় প্রশ্নগুলো উত্তরের জন্য অগ্রাধিকার পাবে। জনপ্রিয়তা যাচাই করা হবে লাইকের ভিত্তিতে।’
যে প্রশ্নে যত বেশি লাইক পরবে, সে প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে বলে জানানো হয়েছে।


