আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে…, মাগুরার ছোট নদীতে বৈশাখের আগেই হাঁটু জল

মাগুরানিউজ.কমঃ 

মাগুরা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ছোট নদীতে এখন হাঁটু জলও নেই।
মাগুরা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ছোট নদীতে এখন হাঁটু জলও নেই।

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে. বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু মাগুরা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ছোট নদীতে এখন হাঁটু জলও নেই। মাগুরায় নদীগুলি শুকিয়ে যাওয়ায় চর জেগে ওঠায় নৌচলাচলা বন্ধের পাশাপাশি সেচ সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, মাগুরার উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা , ফটকি , চিত্রা, কুমার নদীতে পানি শুকিয়ে জেগে উঠেছে প্রকান্ড চর । নদীর বুকে বর্তমানে কৃষকরা ধান চাষ করেছেন। ফলে নৌচলাচল বন্ধের পাশাপাশি সেচ সংকট দেখা দিয়েছে । মাগুরা শহরের পাশদিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা নবগঙ্গা নদীতে বিশাল বিশাল চর জেগেছে । পূর্বে যে নদীতে বড় বড় ষ্টীমার চলতো সেই নদীতে জেগে উঠেছে প্রকান্ড সব চর । চরে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । জেগে উঠা চরে কৃষকরা বর্তমানে ইরি বোরো ধানের চাষ করেছে । ফলে নদী নির্ভর নৌচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে । সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নদীগুলি পুণ:খনন করলে নদীগলি আবার পূর্বের অবস্থায় ফিরে পেতে পারে বলে অভিঞ্জমহল মনে করেন । এদিকে দৃষ্টি দেওয়ার জন্য জেলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: