মাগুরার রুনা এবার রুখে দেবেন বাল্যবিবাহ

মাগুরানিউজ.কমঃ

download (1)মাগুরার শ্রীপুর উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ বন্ধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমাণন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন।

স্থানীয় কমিউনিটি পুলিশ কমিটি ও শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে গত বুধবার বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা শারমিন রুনা সভায় জানায়, সে বাল্য বিবাহের বিরুদ্ধে এখন থেকে প্রতিরোধ গড়ে তুলবে। 

কোন মেয়ে যেন এমন পরিস্থিতির শিকার না হয় তার জন্য উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে সে বলল কোন বাবা-মা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করলে সাথে সাথে শিক্ষক এবং প্রয়োজন হলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। সভায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া রুনার বাবা পিকুল লস্কর ও তার মা উপস্থিত হয়ে তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। 

সভায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন রুনার লেখাপড়ার খরচ ও জামা কাপড়ের দায়িত্বভার গ্রহণ করার ঘোষণা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: