আপনিও হতে পারেন আস্ত একটি শহরের মালিক

মাগুরানিউজ.কমঃ 

turkey_town_sale

আস্ত একটি শহরের মালিক হতে চান? তাহলে আপনাকে যেতে হবে সুদূর তুরস্কে এবং পকেটে থাকতে হবে পুরো ১০ মিলিয়ন ডলার! 

বিক্রির তালিকায় নাম উঠে যাওয়া এই শহরের অবস্থান তুরস্কে। শহরটির নাম বার্জিলিয়া। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বদরুম উপত্যকার উত্তরে এই শহরটি প্রতিষ্ঠিত হয়। নানান পুরাতাত্ত্বিক স্থাপনায় ঠাসা এই শহরটি বিক্রি করতে চাচ্ছে একটি রিয়েল এস্টেট এজেন্সি। আইনগতভাবে তারাই এই শহরটির মালিক।

অবশ্য তুরস্কের জনগণ চাইছে, দেশের সরকার নিজেই যেনো উদ্যোগী হয়ে শহরটি কিনে রাখে। যাতে প্রাচীন এই নগরীটি নষ্ট হয়ে না যায়।

বিক্রির জন্য সম্প্রতি এজেন্সিটি পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশ করেছে। বিজ্ঞাপনে বলা হয়, শহরটির পাশেই রয়েছে সাগর। আর সামনে রয়েছে একটি মনোরম লেক। অল্প কিছুদূরেই আছে একটি সুন্দর ছবির মতো গ্রাম। শহরের আঙ্গিনায় দাঁড়ালেই সাগর আর লেকের মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখ জুড়িয়ে দেবে।

শহরটিতে একটি মন্দির ও কারুকার্যময় একটি কবরস্থানও রয়েছে। এছাড়া আছে একটি অ্যাম্পিথিয়েটার (খোলা আকাশের নিচে নাট্যশালা)।

তো, কিনবেন নাকি একটি আস্ত শহর?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: