মাশরাফির হাতে বিশ্বকাপের জার্সি তুলে দিলেন প্রধানমন্ত্রী

 

মাগুরানিউজ.কমঃ 
Screenshot_41

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের জন্য ক্রিকেট অনুরাগীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বকাপে সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প ও আস্থার সঙ্গে খেলার জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি সত্য যে, জয়-পরাজয়ই খেলা। তবে আপনাদেরকে বিশ্বকাপ ম্যাচগুলোতে বিজয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বিশ্বকাপ মিশনে যাত্রার প্রাক্কালে আজ রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্বাগত বক্তব্য রাখেন। এতে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বক্তৃতা করেন। তারা জাতীয় দলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন। ক্রিকেট অনুরাগী শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী খেলোয়াড়রা তাদের দক্ষতার মাধ্যমে একদিন বিশ্বকাপ ছিনিয়ে আনবে। প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন যে, তারা রয়েল বেঙ্গল টাইগার এবং তারা সেভাবেই খেলবে।

শিক্ষা ও সংস্কৃতির মতো খেলাধুলায়ও দেশের যুবকরা দক্ষতার প্রমাণ রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাঙালি বিজয়ী জাতি। কঠিন লড়াইয়ের মধ্যদিয়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। আমরা প্রমাণ করেছি, দৃঢ় আস্থা ও সংকল্প থাকলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: