মাগুরায় ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাগুরানিউজ.কমঃ 

download (3)খাদ্যে ফরমালিনের অপব্যবহার ও পরিমাপে কম দেওয়ার কারণে মাগুরায় তিনজন মাছ ও ফল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১১ হাজার টাকা জরিমানা করেছে। খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই জরিমানা করেন।

অভিযুক্ত এই তিন ব্যবসায়ী হচ্ছেন শহরের পুরাতন বাজার এলাকার ফল ব্যবসায়ী কৃষ্ণ প্রামানিক, একই এলাকার অপর ফল ব্যবসায়ী ওয়াজেদ বিশ্বাস ও মাছ ব্যবসায়ী মধু সুধন বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত মোট ১১ হাজার টাকা জরিমানাসহ ফরমালিন যুক্ত ফল বিনষ্ট করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাহবুবর রহমান, সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: