মাগুরানিউজ.কমঃ
আজ সন্ধায় মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হবে বলে জানাগেছে। অধীর অপেক্ষায় মাগুরাবাসী, কে হবেন গুরুত্বপূর্ণ এই মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন?
এদিকে প্রার্থীতা নিয়ে মাগুরাতে চলছে নানারকম আলোচনা। রাজনৈতিক-অরাজনৈতিক সকল পক্ষই আলোচনায় ব্যস্ত আজ সন্ধায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার সম্ভাব্য ফলাফল নিয়ে।
গতকাল থেকেই মাগুরা শহরে গুঞ্জন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রাথী হচ্ছেন মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব। বেশিরভাগ মাগুরাবাসীর কাছেই সম্পুর্ন অপরিচিত এই নামটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ খবরে হতাশা প্রকাশ করেছেন মাগুরার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
মাগুরার সদর আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে রয়েছে। সেই ১৯৯৬ সাল থেকে। সে সময় নির্বাচিত হন এ আসন থেকে পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর। যিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। সেই আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন চান মুক্তিযোদ্ধা মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব। মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব স্থলাভিষিক্ত হবেন প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপির এটা মেনে নিতে পারছেননা মাগুরার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এমনটাই জানালেন প্রথম সারির একাধিক নেতা।
তারা জানান এপর্যন্ত একবারই মাগুরাতে সাংবাদিকদের সামনে এসেছেন জনাব এটিএম আবদুল ওয়াহহাব। বিগত নির্বাচনের অব্যবহিত পূর্বে তিনি প্রার্থী হিসাবে আবিভূত হন। সেই মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব আবারও নাকি প্রার্থী। আসন্ন উপনির্বাচনে প্রার্থী হবেন। স্থলাভিষিক্ত হবেন প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপির।
মাগুরার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জানান মাগুরার রাজনীতিতে সম্পুর্ন নবাগত এমনকি রাজনীতিতেই সম্পুর্ন নবাগত এবং নিজেকে বীরশ্রেষ্ঠ! আখ্যায়িত করা এই ব্যক্তি তাদের প্রার্থী হবে কিভাবে।
তরুন প্রজন্মের প্রতিনিধিরা অর্থাৎ যুব ও ছাত্র নেতারা বলেন, তরুণ প্রজন্ম কোনো বিভক্তির রাজনীতি চায় না। সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চায়। আবেগের রাজনীতি নয়, কর্মসূচিভিত্তিক রাজনীতি চায়। পেশিশক্তির বদলে মেধানির্ভর রাজনীতি চায়। দুর্নীতির বিপরীতে সৎ নেতৃত্ব চায়। তাদের এসব ভাবনা বাস্তবায়ন করতে স্থানীয় রাজনৈতিক সম্পৃক্ততা প্রয়োজন। এ জন্য প্রজন্মের ভাবনাকে স্বপ্নে রূপদান করতে পারবেন তাকে আমরা ভাববো। আমরা মাগুরাবাসীকে নিরাপত্তাহীনতার বদলে ‘নিরাপদ মাগুরা’, স্থবিরতার বদলে ‘চলমান মাগুরা’ ও অন্ধকারের পরিবর্তে ‘আলোকিত মাগুরা’ উপহার দিতে পারবেন তেমন কাউকেই মাগুরাবাসী কামনা করে।
মাগুরার উন্নয়নকামী সচেতন নাগরিকসমাজের প্রতিনিধিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য উচ্চশিক্ষিত আধুনিকমনস্ক উদ্দোগী সর্বজন গ্রহনযোগ্য সর্বোপরি পরিক্ষিত বিশ্বস্ত কোন নেতাকে মনোনয়ন দেবেন এমনটাই তারা মনে করেন। মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য সঠিক ব্যক্তিকেই মনোনয়ন দেবেন এমনটাই তাদের বিশ্বাস। মাগুরাবাসীর পছন্দ মূল্যায়ন পূর্বক সিদ্ধান্ত নিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে বিনীত অনুরোধ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।


