মাগুরানিউজ.কমঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের জন্য আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা হবে না। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে ওই চার দিনের পরীক্ষা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…


