স্কাইপের বিকল্প মেগাচ্যাট

মাগুরানিউজ.কমঃ 

kim-1422012263

মেগাচ্যাট নামে মাইক্রোসফটের স্কাইপের প্রতিদ্বন্দ্বী সেবা তৈরি করেছেন নিউজিল্যান্ডের ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকম। গতকাল বৃহস্পতিবার এনক্রিপটেড এ চ্যাট সেবাটি উন্মুক্ত করার ঘোষণা দেন তিনি।

কিম ডটকম বলেন, মেগাচ্যাট https://mega.co.nz সেবাটি ধীরে ধীরে উন্মুক্ত করা হবে। শুরুতে পরীক্ষামূলকভাবে ভিডিও কল সেবা হিসেবে এটি উন্মুক্ত করা হচ্ছে।

টুইটারে মেগাচ্যাট উন্মুক্ত করার বিষয়টি তিনি টুইটারে পোস্ট করেন। তিনি বলেন, ‘মেগাচ্যাট বিশেষ এনক্রিপশন প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে। এ সাইটে কোনো নিরাপত্তা ত্রুটি জানলে আমাদের অবহিত করুন। আমরা আপনাদের পুরস্কৃত করব।’

নিউজিল্যান্ডের উদ্যোক্তা কিম ডটকম মেগাচ্যাটকে স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরির ঘোষণা দিয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে মাইক্রোসফটের স্কাইপ যখন ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পারছে না তখন স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেগাচ্যাট সুরক্ষিত সেবা দিয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি। স্কাইপের নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের জন্যই মেগাচ্যাট বিকল্প হবে বলে ঘোষণা দেন তিনি।

সূত্র : বিবিসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: