ওবামার প্রথম স্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

hg0q48b7

মার্কিন প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং তার দুই মেয়ে সাশা ও মালিহা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। কিন্তু সম্প্রতি তার একাধিক স্ত্রী সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন ইউটিউব স্টার গোলজেল গ্রিন!

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেয়ার জন্য হোয়াইট হাউস গিয়েছিলেন ইউটিউব সেনসেশন গ্রিন। আলাপের শুরুতে তিনি ওবামার হাতে একটি উপহার তুলে দিয়ে বলেন, ‘আপনার প্রথম স্ত্রীর জন্য।’ তার কথা শুনে আবাক হয়ে যান স্বয়ং ওবামাও। মার্কিন প্রেসিডেন্ট তখন তাকে বলেন, ‘আমার প্রথম স্ত্রী! তুমি কি তাকে চেন, আমি তো তাকে চিনি না।’ তখন লজ্জায় লাল হয়ে যান গ্রিন।

আসল ঘটনা হচ্ছে ওবামাকে সামনাসামনি দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন গ্রিন। তাই উত্তেজনায় ‘ফার্স্ট লেডির’ বদলে বলে ফেলেন ‘ফার্স্ট ওয়াইফ’। যদিও সপ্রতিভ হিসেবে তার যথেষ্ট খ্যাতি আছে। তাছাড়া এই নারীর জিবের ধারও কিন্তু কম নয়।

পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওবামার কাছে দুঃখ প্রকাশ করেন গোলজেল গ্রিন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট হাসতে হাসতে বলেন, ‘আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম।’

এ সম্পর্কে গ্রিন বলেন, ‘আমার মা কারো বাসায় কখনো খালি হাতে যাওয়াটা পছন্দ করেন না।’ মায়ের বাধ্য মেয়ে, তাই ওবামার বাসভবনে যাওয়ার সময় কিছু উপহার নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। সেই উপহার প্রেসিডেন্টের হাতে তুলে দেয়ার সময়ই এই কাণ্ড করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: