সৃষ্টি হল বিশ্বের শীতলতম তাপমাত্রা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস

মাগুরানিউজ.কমঃ 

cool20141023103357

সৃষ্টি হল মহাবিশ্বের শীতলতম অবস্থার। ইতালির গবেষণাগারে এই তাপমাত্রার সৃষ্টি করেন বিজ্ঞানীরা। সেখানে গবেষকরা একটি তামার পাত্রকে -২৭৩.১৪৪ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যান।

মহাবিশ্বে কোনো ক্ষেত্র বা কোনো বস্তু এখন পর্যন্ত এর চেয়ে শীতল অবস্থায় যায়নি। অভূতপূর্ব এই  শীতলতার সৃষ্টি করে বিশ্ব রেকর্ড করেছেন ইতালির ওই গবেষণাগারের বৈজ্ঞানিকরা।

-২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস। বৈজ্ঞানিক পরিভাষায় এই তাপমাত্রাকেই ‘অ্যাবসোলিউট জিরো’ আখ্যা দিয়েছেন গবেষকরা। থিওরিটিক্যাল ফিজিক্স বলছে যে কোনো অবস্থাতেই তাপমাত্রা এর চেয়ে নিচে নামতে পারে না।

ইতালির গবেষণাগারে উদ্ভূত তাপমাত্রা অ্যাবসোলিউট জিরোর অনেকটাই কাছাকাছি। স্বাভাবিকভাবে প্রকৃতিতে এই তাপমাত্রা কখনোই সৃষ্টি হতে পারে না।

ইতালির ন্যাশনাল নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউটের গ্রান স্যাসো ন্যাশনাল ল্যাবরেটরিতে তামার যে পাত্রটিকে মহাবিশ্বের শীতলতম অবস্থায় নিয়ে যাওয়া হয়, তার ওজন ৪০০ কিলোগ্রাম। টানা ১৫ দিন ধরে এই পাত্রটিকে ওই তাপমাত্রায় রাখা হয়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: