গোলাম আযম মারা গেছেন

মাগুরানিউজ.কমঃ 

file (6)

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযম মারা গেছেন।   বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন গোলাম আযমের পিএস আবুল কালাম আজাদ।   গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে তার পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার লাইফ সাপোর্ট খুলে দিতে বলা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, হাসপাতালের ফরমালিটিস শেষ করে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে।  

বিএসএমএমইউর মেডিক্যাল বিভাগের চেয়ারম্যান এ বি এম আবদুল্লাহ একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, গোলাম আযম ক্লিনিক্যালি ডেড।   তবে রাত ১১টার দিকে বিএসএমএমইউতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে  ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, গোলাম আযম এখনো লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন, যেহেতু চিকিৎসকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, সেহেতু এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।  

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গোলাম আযমকে সিসিইউতে নেওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: