মাগুরানিউজ.কমঃ
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাড. নিতাই রায় চৌধুরির স্ত্রী ঝুমুর রায় চৌধুরী গত কাল (শুক্রবার) ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। আজ মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়ায় গ্রামের বাড়িতে লাশ আনা হচ্ছে। দুপুরে পারিবারিক শ্মসানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


