আজ শুক্রবার, জুন ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
মাগুরানিউজ.কমঃ
দেশের বর্তমান সমস্যা সমাধান এবং স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য করার পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর স্মারকলিপি দিয়েছেন পোশাক শিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
বুধবার বিকেলে বিজিএমইএ, বিকেএমইএ, ইবিএসহ ১০ টি পোশাক শিল্প মালিকদ সংগঠনের নেতারা দুই নেত্রীর কাছে স্মারকলিপি দেন।
ব্যবসা- বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজির কাছে দেওয়া স্মারকলিপিতে পোশাক শিল্প মালিকরা বলেন, ‘আমরা স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য করতে চাই। ব্যবসা- বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। পোশাক শিল্প সংশ্লিষ্ট জানমালের নিরাপত্তার ব্যবস্থা করুন। যারা অর্থনীতি ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
অপরদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, জাতির বৃহত্তর স্বার্থে পোশাক শিল্পকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখুন। এই শিল্প সংশ্লিষ্ট অগ্র ও পশ্চাত সংযোগ শিল্পের পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান হরতাল-অবরোধের আওতার বাইরে রাখুন।’
আমদানি রফতারি সচল রাখার স্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের যেসব এলাকা থেকে পোশাক শিল্পের ‘এক্সেসরিজ’ আসে সেসব এলাকেও হরতালের আওতার বাইরে রাখার আহ্বান জানানো হয় এতে।
বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আসলাম সানি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাতেম, ইএবি’র সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ ১০টি সংগঠনের নেতারা এসব স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

