সংকট সমাধানে দুই নেত্রীর কাছে স্মারকলিপি

মাগুরানিউজ.কমঃ
দেশের বর্তমান সমস্যা সমাধান এবং স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য করার পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর স্মারকলিপি দিয়েছেন পোশাক শিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।সংকট সমাধানে দুই নেত্রীর কাছে স্মারকলিপি

 
বুধবার বিকেলে বিজিএমইএ, বিকেএমইএ, ইবিএসহ ১০ টি পোশাক শিল্প মালিকদ সংগঠনের নেতারা দুই নেত্রীর কাছে স্মারকলিপি দেন।
 
ব্যবসা- বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজির কাছে দেওয়া স্মারকলিপিতে পোশাক শিল্প মালিকরা বলেন, ‘আমরা স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য করতে চাই। ব্যবসা- বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। পোশাক শিল্প সংশ্লিষ্ট জানমালের নিরাপত্তার ব্যবস্থা করুন। যারা অর্থনীতি ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
 
অপরদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, জাতির বৃহত্তর স্বার্থে পোশাক শিল্পকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখুন। এই শিল্প সংশ্লিষ্ট অগ্র ও পশ্চাত সংযোগ শিল্পের পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান হরতাল-অবরোধের আওতার বাইরে রাখুন।’
 
আমদানি রফতারি সচল রাখার স্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের যেসব এলাকা থেকে পোশাক শিল্পের ‘এক্সেসরিজ’ আসে সেসব এলাকেও হরতালের আওতার বাইরে রাখার আহ্বান জানানো হয় এতে।
 
বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আসলাম সানি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাতেম, ইএবি’র সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ ১০টি সংগঠনের নেতারা এসব স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: