আজ শুক্রবার, জুন ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার দিনভর উপজেলার গড়াই নদীর গোয়ালদাহ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

