আজ বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে শ্রীপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান প্রমুখ।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলার হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২৫ কেজি, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩৫ কেজি, কুমার নদের কাজলি ঘাটে ১৫০ কেজি, কুমার নদের কাজী কাদের নওয়াজ ঘাটে ১৬০ কেজি মোট ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

