আজ সোমবার, অগাস্ট ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় শ্রীপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও উপজেলা প্রশাসনের কর্মচারীগণ।

