আজ শনিবার, জুন ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ও এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। রবিবার দুপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মণ্ডল, সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলা, সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন লাইফ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা তিতাস আহম্মেদ কেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন সাদ্দামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর সাথে আলোচনা না করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত আমরা এ কমিটি বাতিল চাই। এবং সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবনির্বাচিত সভাপতির পদত্যাগ দাবি করেন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যহতি চেয়ে গত ৮ সেপ্টেম্বর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিলেও আজ অবধি তা কার্যকর হয়নি।
এ বিষয়ে জানতে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সভাপতি মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, আমি ওই কলেজের প্রতিষ্ঠাতা। নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদন হয়েছে। তারা যে অভিযোগ করেছে এটা ঠিক না।

