আজ মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
- শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
- শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার হাট শ্রীকোল গ্রামে বিধবা ভানু বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাট শ্রীকোল গ্রামের ভানু শেখের গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়াল ঘরে থাকা দু’টি গরু আগুনে পুড়ে মারা যায়। গরু দু’টির গলায় লোহার শিকল থাকায় আগুন লাগার পর তারা গোয়ালঘর থেকে বের হওয়ার চেষ্টা করে বের হতে পারেনি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার খোন্দকার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

