আজ শনিবার, জুন ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ১৩৫ টি মণ্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। প্রথমে টুপিপাড়া-খামারপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। পরে উপজেলা সদরের সার্বজনীন দূর্গা মন্দির ও মদনপুর সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার ভূমি মো. মামুন শরীফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব মিত্র প্রমুখ।

