শালিখায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি  র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন, শালিখা থানা তদন্ত অফিসার মিলন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস, জামায়াত নেতা মোঃ নায়েব আলী,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,ছাত্র জনতার পক্ষে ফারহান ইসলাম শাকিল৷ আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের সচিব,উদ্যোক্তা ও সাংবাদিক বৃন্দ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শালিখা ইউডিএফ কর্মকর্তা ইবাদ আলী ৷
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: