মাগুরানিউজ.কমঃ
জাতিসংঘের শরণার্থী সংস্থা নিশ্চিত করেছে যে রবিবার লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮০০ অভিবাসী নিহত হয়েছেন।
উদ্ধার হওয়া যাত্রীদের সাথে কথা বলে জাতিসংঘ এ তথ্য জানায়।
‘আমরা বলতে পারি যে ৮০০ লোক মারা গেছেন,’ মঙ্গলবার ইতালিতে বলছিলেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার মুখপাত্র কার্লোটা সামি।
ওই নৌকায় থাকা ২৭ জন জীবিত যাত্রীর বেশিরভাগের সাথেই কথা বলেছে শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
‘নৌকাটিতে ১০-১২ বছরের শিশুসহ ৮ শতাধিক লোক ছিল। সেখানে সিরীয় নাগরিক ছিলেন, প্রায় ১৫০ জন ইরিত্রীয়, সোমালিয়ান… শনিবার সকাল ৮টায় তারা ত্রিপোলি ছেড়ে যায়,’ বলছিলে সামি।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে মালি, গাম্বিয়া, সেনেগাল, সোমালিয়া, ইরিত্রিয়া ও বাংলাদেশের লোক রয়েছেন বলে জানান সামি।
এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
এ ঘটনার পর পাচারকারী সন্দেহে একজন সিরীয় ও একজন তিউনিসীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।
সূত্র: এএফপি


