যশোরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের প্রস্তুতি শেষের পথে

মাগুরানিউজ.কমঃ

cRICKET20141020203846

প্রাণের স্পন্দন ফিরে পাওয়া যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে যেন আলোর ঝলকানি। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-শ্রীলংকা ফুটবল ম্যাচ উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের সব প্রস্তুতিই শেষের পথে। আজ দুপুরে মাঠ পরিদর্শন করেছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে শহিদুল ইসলাম লালু ।

তিনি মাঠ পরিদর্শন করে সন্তোষ  প্রকাশ করে বলেন, ‘এত তাড়াতাড়ি যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েমন মাঠ তৈরি করতে পারবে, তা আমরা ভাবতেই পারিনি। তারা অসম্ভবকে সম্ভব করেছে।’

এ সময় তার সাথে বাফুফের মিডিয়া কমিটির প্রতিনিধি এস এম ফয়সাল,ও নিরাপত্তা কমিটির আসাদুজ্জামন রনি উপস্থিত ছিলেন। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, যতটুকু কাজ বাকি আছে তা কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। ফলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে যত শঙ্কা ছিল তা আর রইল না।

সন্ধ্যায় বাফুফের কর্মকর্তারা মিটিং করলেন সাংগঠনিক কমিটির সঙ্গে। এই সভাতেও খেলার সার্বিক দিক নিয়ে আলোচনায় খুশি বাফুফের প্রতিনিধি দল। সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে আকর্ষণীয় ডিসপ্লে। চলছে তার মহড়া। মঙ্গলবার যশোরে এসে পৌঁছানোর কথা দুই দলের। সব কিছু ঠিক থাকলে মঙ্গরবার রাতেই দুই দল উঠবে যশোরের সিটি প্লাজা হোটেলে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানালেন, শ্রীলঙ্কা দল যশোর পুলিশ লাইন মাঠে এবং বাংলাদেশ দল শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে প্রাকটিস করবে। এই মাঠ দুটিরও প্রস্তুতি শেষ।

আয়োজকরা জানালেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ফুটবল খেলাটি বিটিভি ও চ্যানেল নাইন যশোরে শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারা বিবরণী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

সোমবার বাংলাদেশ বেতারের প্রতিনিধি যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম পরির্দন করেছেন। বাফুফের মিডিয়া কমিটির কর্মকর্তা এস এম ফয়সালের তত্তাবধানে চলছে মিডিয়া বক্স তৈরি।

 

এই খেলা কাভার করতে ঢাকা থেকে ১০০ সাংবাদিক যশোরে আসবেন বলে জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে। সাংবাদিক টিমটি আসবে বুধবার। তাদের জন্য আয়োজক যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: