মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নারায়ণপুর গ্রামের চাঞ্চল্যকর পংকজ বসু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওমর ফারুক (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
এর আগে সোমবার রাতে উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি স্থানীয় নারায়ণপুর জামে মসজিদের ইমাম ও মাগুরা সদরের ধলহরা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, এর আগে পুলিশের হাতে গ্রেফতারকৃত মিরাজ মোল্যা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তির সূত্র ধরে ফারুককে গ্রেফতার করা হয়।
তিনি ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

