শালিখায় বিয়ের মজলিশে শ্বশুরকে পিটিয়ে জামাতা শ্রীঘরে

মাগুরানিউজ.কমঃ 

images (5)জেলার শালিখায় বিয়ের মজলিশে শ্বশুরকে পিটিয়ে জেল হাজতে গেছে নতুন জামাতা।

এ সময় বর ও কনেপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।  সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি রাইজিংবিডিকে জানান, তিন মাস আগে শ্রীপুরের আমলসার গ্রামের নায়েব আলীর ছেলে সাহেদ আলীর বিয়ে হয় আড়পাড়ার ওয়ালিত মোল্যার মেয়ে ইতি খাতুনের।

আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেয়েকে তুলে নিতে শতাধিক বরযাত্রীসহ বরপক্ষ ওয়ালিত মোল্যার বাড়িতে আসেন। আনুষ্ঠানিকতার এক পর্যায়ে বরের জুতা হারানো নিয়ে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।

এক সময় বিতন্ডা চরম পর্যায়ে পৌছলে কনের বাবা বিয়ের প্যান্ডেলে এসে এ বিষয়ে জামাইর সঙ্গে কথা বলতে যান। এ সময় উত্তেজিত হয়ে জামাতা সাহেদ আলী (২৪) শ্বশুরকে কিল, ঘুষি ও ধাক্কা মারেন।

এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বরযাত্রী শহিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, কনে পক্ষের ওয়ালিদ, আযাদ, হিরক ও কয়েক মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ এসে সাহেদ আলীকে গ্রেফতার করে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ রাইজিংবিডিকে জানান- সাহেদ আলীর বিরুদ্ধে মারধর ও ভাংচুরের মামলা করেছেন শ্বশুর ওয়ালিদ মোল্যা। সাহেদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: