মুজাহিদের ফাঁসির রায়ের পর জামায়াতের হরতালের বার্তা

মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই হরতালের বার্তা দেওয়া হয়। জামায়াতের ওয়েবসাইটেও ওই বিবৃতি দেওয়া হয়। 

এতে বলা হয়, “আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার সরকারি ষড়ন্ত্রের প্রতিবাদে, তিনিসহ আটক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১৭ জুন বুধবার সকাল ৬টা থেকে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করছি।”

এর আগে আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া তিনটি যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ের পরও হরতাল ডাকে জামায়াত। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের রায়ের পরও একই কর্মসূচি দেয়, দলটি, যাতে সারা দেশে ব্যাপক নাশকতা চালায় জামায়াত-শিবির কর্মীরা।   

মকবুল আহমাদের নামে পাঠানো বিবৃতিতে বলা হয়,“সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: